বাংলাদেশে সালাফিদের অনেকেই আহলে হাদিস নামে চিনে। সালাফী মানহাজ যা সবারই প্রায় অজানা।
সালাফী কিঃ-
সালাফী শব্দ এসেছে সালাফে সলেহীন থেকে।সাহাবা থেকে শুরু করে তাবে-তাবেঈন পর্যন্ত যারা ছিল, (৩ মুসলিম জেনারেশন )যারা এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত তাদেরকে বা তাদের ঐ সময়কাল কে সালাফে সলেহীন বলে।অর্থাৎ যারা কোরআন ও সহীহ হাদীস সরাসরি মেনে চলে সাহাবা থেকে তাবে-তাবেঈনদের মত করে তাদেরকে সালাফী বলে।এর পর ৪০০ বছর পর থেকে মাযহাব সৃষ্টি হয়েছে।সালাফী কারা?
সালাফী তারা যারা অন্ধ অনুসরন করে না।সালাফীরাই মুলত আহলে সুন্নত ওয়াল জামাত।অধিকাংশ সালাফীরা দাঈ(ইসলামের দাওয়াত দেয় যারা তাদের দাঈ বলে)। সালাফী নতুন কোন মাযহাব না বা কোন রাজনৈতিক দল না।সালাফীদের দাওয়াতঃ
সালাফীরা সাধারণত তাওহীদ ও তাযকিয়াহ (আল ইমরান ১৬৪)এর দাওয়াত দিয়ে থাকে।"অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। যদিও তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। "
সালাফীদের দাওয়াতের লক্ষ্যঃ-
- ইসলাম সম্পর্কে মানুষকে সঠিক জ্ঞান দেওয়া।
- মানুষকে কোরআন ও সহীহ হাদীসের পথে আহবান করা।
- বিদয়াত ,শিরক থেকে মানুষদেরকে সাবধান করা এবং তা থেকে মুক্ত করা।
- হাদীস কেন ও কিভাবে যয়ীফ ,জাল ও সহীহ হয় মানুষের কাছে পৌছে দেওয়া।
- সকল মুসলিমদেরকে বিভিন্ন দলে বিভক্ত না হয়ে কোরআন ও সহীহ হাদীসের উপর আমল করার জন্য দাওয়াত দিয়ে থাকে।
সালাফীদের মুলনীতিঃ-
১।একমাএ অনুসরনীয় ইমাম ও নেতা হচ্ছেন মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ।২।সকল প্রকার সমস্যার সমাধানে কোরআন ও সহীহ হাদীস অনুসারে করতে হবে।
৩। কোরআন ও সহী হাদীসে না পেলে সাহাবাগনের সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
৪।সাহাবাগনের সিদ্ধান্তে বা ইজমাই না থাকলে সে সকল বিষয়ে কোরআন ও হাদীস কে ভিত্তি করে আলেমগন ইজতিহাদ (শরীয়ত গবেষণা) করবেন,কোরআন বা সহী হাদীস বিরোধী ইজতিহাদ হলে চলবে না।
৫।কোনভাবেই ধর্মীয় ব্যাপারে দলিল ছাড়া কারো উক্তির অনুসরন করা চলবে না।
সালাফীদের বৈশিষ্ট্যঃ-
১।তাদের নিকট কোন কিছু পেশ করলে আগে তারা তা যাচাই করে সহীহ নাকি যয়িফ না জাল হাদীস।২।সব কিছুর উর্ধ্বে আল্লাহ ও তার রাসুল।
৩।মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ শেষ নাবী ও রাসুল মানাকে ঈমানের অন্যতম শর্ত মনে করা।
৪।রাসু্লুল্লাহ সাঃ নুরের তৈরী নন আমাদের মতো মাটির তৈরী সর্বশ্রেষ্ট মানুষ ও নাবী সাঃ।
৫।মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ ছাড়া ভুলের উর্ধ্বে কেউ নয়।
৬।মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ এর ৪ খলিফাকে খুলাফায়ে রাশেদীন বলে বিশ্বাস করা।

إرسال تعليق